শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জের ৫ পৌরসভায় অবৈধ টোল আদায়ের প্রতিবাদ শ্রমিকদের মানববন্ধন ॥ আল্টিমেটাম

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জসহ জেলার ৫টি পৌরসভায় অবৈধ টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সিএনজি শ্রমিকরা। এ সময় সহস্রাধিক বিক্ষুব্ধ শ্রমিক শহরের প্রধান সড়ক ১ ঘন্টা বন্ধ করে রাখে। গতকাল বৃহষ্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় জেলা সদরসহ কয়েকটি শ্রমিক সংগঠন ও মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক নুরুল হক লিটন, জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভায় বক্তারা বলেন, আগামী ৩ দিনের মধ্যে টোল আদায় বন্ধ না হলে ২২ এপ্রিল থেকে, হরতাল, ধর্মঘটের মতো কঠোর কর্মসূচী দেয়া হবে। তারা বলেন, হবিগঞ্জ, চুনারুঘাট, মাধবপুরসহ বিভিন্ন উপজেলায় সিএনজি শ্রমিকদের সাথে কোন ধরণের পরামর্শ ছাড়াই প্রতিদিন প্রতিটি সিএনজি থেকে ১৫ টাকা হারে টোল আদায় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com