মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের কামড়াপুর পয়েন্টে নিউ আধুনিক ট্রেডার্সের শুভ উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৭৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর বাইপাস পয়েন্টে মেসার্স নিউ আধুনিক ট্রেডার্সের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১৯ এপ্রিল শুক্রবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক মোঃ ফজলুর রহমান লেবু, হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) এর সভাপতি মোঃ শামছুল হুদা, বানিয়াচং উপজেলার ১১নং মক্রমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আঃ আহাদ, হবিগঞ্জ বিসিক শিল্প নগরীর মালিক সমিতির সভাপতি ও চেম্বার অব কর্মাসের পরিচালক মোঃ দেওয়ান মিয়া, হবিগঞ্জ পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়া, পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক রোটারিয়ান মোঃ নোমান মিয়া, হবিগঞ্জ জেলা ট্রাক ও ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ তোরাব আলী। অতিথিবৃন্দকে স্বাগত জানান দোকানের স্বত্ত্বাধিকারী মোঃ নাছির উদ্দিন ও মোঃ মনির মিয়া।
উল্লেখ্য, এখানে টমটম ও অটো রিক্সার ব্যাটারী সহ সকল প্রকার মালামাল পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com