বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি গাছপালা ঘরবাড়ি লন্ডভন্ড

  • আপডেট টাইম রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৭১৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। অনেকের বাড়িঘর ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। গতকাল শনিবার বিকাল পৌনে ৪ টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের পাশাপাশি শিলা বৃষ্টি শুরু হয়। এতে উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই হাওর, মকার হাওর, ২নং বড়ভাকৈর পুর্ব ইউনিয়নের শৈলা, রামপুর হাওর, বাগাউড়া হাওর, হরিনগর হাওরসহ বিভিন্ন হাওরে পাকা ও আধা পাকা ধান ঝড়ে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে কৃষকের মাঝে হাহাকার লক্ষ্য করা গেছে। এ ব্যাপারে ২নং ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া জানান, শনিবার বিকালে হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়। সেই সাথে প্রচুর শিলা বৃষ্টি। শিলা বৃষ্টির কারনে ওই ইউনিয়নের প্রায় সকল হাওরে চলতি বোর মৌসুমের পাকা, আধা পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের মাঝে হাহাকার দেখা দিয়েছে। এছাড়া প্রচন্ড ঝড়ের কারনে অনেক ঘরবাড়ি ও গাছপালা লন্ডভন্ড হয়ে পড়েছে। এমন শিলা বৃষ্টি আর কখনও হয়নি বলেও অনেকে মন্তব্য করেছেন। ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গৌতম চন্দ্র দাশ জানান, শনিবার বিকালে প্রচন্ড ঝড় ও শিলা বৃষ্টির কারনে ওই ইউনিয়নের বেশীর ভাগ হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। লন্ডভন্ড হয়ে পড়েছে অনেক বাড়িঘর ও গাছপালা। এছাড়া উক্ত ঝড় ও শিলা বৃষ্টির কারনে উপজেলার বিভিন্ন হাওরের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদেও মাথায় হাত। লন্ডভন্ড হয়েছে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com