বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কুর্শি ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত সভা

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের কুর্শি স্ট্যান্ড এর সামনে এ সভা অনুষ্টিত হয়। ইউপি সদস্য মোঃ আল আমিন খানের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ শাজাহান মিয়ার পরিচালনায় অনুষ্টিত ওয়ার্ড সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া। বিশেষ অতিথি ছিলেন, মহিলা সদস্য শাহ সুরাইয়া বকশ, কুর্শি হ্যাচারী কর্মকর্তা মুহিব চৌধুরী, সাকি আহমেদ, সাইফুল ইসলাম, জুবেদ আহমদ, তারেক আহমেদ, কালাম মিয়া, ছবি উল্লাহ, সালেহ আহমদ প্রমূখ।
বক্তারা বলেন, উন্নয়নের গণতন্ত্র-শেখ হাসিনার মূলমন্ত্র এরই ধারাবাহিকতায় ৬নং কুর্শি ইউনিয়নের উন্নয়ন আজ গ্রামীণ দূড় গোড়ায় পৌছেছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার, জনবান্ধব সরকার। এ সরকারের আমলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তায় ইট সলিং, ব্রীজ, কালভার্ট, বিশুদ্ধ পানির জন্য গভীর এবং অগভীর নলকূপ স্থাপন, দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করে আসছে। এছাড়া গ্রামীন জনগোষ্টির চিকিৎসা সেবা নিশ্চিতে নানা প্রকার ঔষধ সরবরাহসহ গর্ভবতী মায়েদের জন্য বিশেষ চিকিৎসা সেবা প্রদান, সার-বীজ, ভিজিডি, বিশেষ ভিজিএফসহ বিভিন্ন ভাতা প্রদান করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com