শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আনন্দ নিকেতনের আজীবন সদস্য হলেন নবীগঞ্জ থানার ওসি মোঃ ইকবাল হোসেন

  • আপডেট টাইম শনিবার, ২০ এপ্রিল, ২০১৯
  • ৭৯৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সংস্থা আনন্দ নিকেতনের আজীবন সদস্য হলেন নবীগঞ্জ থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন। গতকাল শুক্রবার সকাল ১১ ঘটিকায় শহীদ সাবাজ আলী সড়কস্থ আনন্দ নিকেতন কার্যালয়ে আজীবন সদস্য সনদপত্র প্রদানের মাধ্যমে আনন্দ নিকেতন পরিবার আজীবন সদস্য হিসেবে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেনকে বরণ করেন। আনন্দ নিকেতনের সভাপতি জীবেশ গোপের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদ্দুজ্জামান জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র ও আনন্দ নিকেতনের আজীবন সদস্য আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, শিক্ষক লিটন দেবনাথ, প্রশিক্ষক অভিমান্য দাশ, ঝুমুর ভৌমিক, অভিভাবক মহিতোষ দাশ, শুভাশীষ ধর, মিলি ধর, সাবেক সভাপতি প্রণব দেব, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী তুহিন, দিপংকর ভট্টাচার্য্য দেবুল, সাংগঠনিক সম্পাদক সাহেদুর রহমান, ক্লাস পরিচালক শৈলেশ কুমার দাশ প্রমূখ। আলোচনার পূর্বে আনন্দ নিকেতনের ক্ষুদে শিক্ষার্থীরা সঙ্গীত পরিবেশন করেন। সংবর্ধিত ব্যক্তি নবীগঞ্জ থানার (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, চাকুরীর কারণে আমার বদলী দেশের যে জায়গায়ই হোক না কেন যেহেতু আমি আনন্দ নিকেতনের পরিবারের সদস্য হয়েছি অবশ্যই সময় সুযোগ পেলে আনন্দ নিকেতনে আসব। আনন্দ নিকেতন পরিবার আশা ব্যক্ত করে যে, আনন্দ নিকেতন উন্নয়ন প্রকল্পে আপনার অবদান উক্ত সংগঠনের কর্মকান্ডকে আরো বেগবান করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com