শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচং থেকে চুরিকৃত মোটর সাইকেল বি.বাড়িয়া থেকে উদ্ধার ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৯৯৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের রামগঞ্জ থেকে চুরিকৃত মোটর সাইকেল বি.বাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারী পুকড়া ইউনিয়নের রামগঞ্জ এলাকার মোহাম্মদ আলীর ঘরের তালা ভেঙ্গে একটি সংঘবদ্ধ চোরচক্র তার ঘরে প্রবেশ করে ১টি মোটর সাইকেলসহ ঘরের ভিতরে মূল্যবান অনেক জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে বানিয়াচং থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেন। বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ রাশেদ মোবারক মামলাটির তদন্তভার দেন এসআই ফিরোজ আল মামুনকে। মামলা দায়ের এর পরপরই এসআই ফিরোজ আল মামুন ওই গ্রামে সোর্স নিযুক্ত করে জানতে পারেন একই এলাকার সন্দেহভাজন হিসেবে আঃ ছালাম এর নাম। ঘটনার পরপরই আঃ ছালাম এলাকা ত্যাগ করে এতে করে সন্দেহের তীর আরো বেড়ে যায়। তাকে গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালান এসআই ফিরোজ আল মামুন। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ থানাধীন ধুলিয়াখাল পয়েন্ট থেকে আঃ ছালাম (২৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আঃ ছালাম পুকড়া ইউনিয়নের রামগঞ্জ গ্রামের দাইম উল্বার ছেলে। গ্রেফতারের পর থানায় জিজ্ঞাসাবাদে আঃ ছালাম মোটর সাইকেল চুরির কথা স্বীকার করে। পরে তাকে সাথে নিয়ে গতকাল মঙ্গলবার বি.বাড়িয়ার নাসির নগর থানাধীন এলাকা থেকে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com