বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯
  • ৬৬১ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর সংবাদদাতা ॥ মাধবপুরে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আাদাঐর গ্রামের দুলাল মিয়ার মেয়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী কে গত ৯ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে একদল দুর্বৃত্ত জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। এরপর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
মাধবপুর থানার নারী ও শিশু বান্ধব কর্মকর্তা এসআই শিবানী দাস জানান, এ ঘটনায় অপহৃতার মা সুফিয়া বেগম বাদি হয়ে ১২ এপ্রিল মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে মাধবপুর থানার এসআই আজিজ নাঈম জানান, স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com