সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুর প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে সিমানা নির্ধারণ নিয়ে প্রতিপক্ষের হামলায় সোয়াব মিয়া (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীরা জানান, একই গ্রামের মৃত আতর আলীর পুত্র তাহের মিয়ার সাথে বাড়ির সিমানা নির্ধারণ নিয়ে দীর্ঘ দিন ধরে সোয়াব মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে একাধিক বার দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ বিরোধ চরম আকার ধারণ করলে ওই সময় সোয়াব মিয়া তার বাড়ির সিমানায় মেস্তাগাছ পরিচর্যা করতে গেলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে উঠে।
এক পর্যায়ে তাহের মিয়া ও তার লোকজন সোয়াব মিয়াকে পিঠিয়ে আহত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
খবর পেয়ে ছাতিয়াইন ফাড়িঁর এস আই কামরুজ্জামান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করেন। তিনি জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার মৃত্যুর আসল কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com