রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলে সংঘর্ষে বৃদ্ধ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৫০ জনের বিরুদ্ধে মামলা ॥ আটক ৬

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা বশিনা গ্রামে সংঘর্ষে ১ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাহুবল মডেল থানার এসআই সহিদুল ইসলাম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে উভয় পক্ষের অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে এসল্ট মামলা দায়ের করেছেন। এ মামলায় ৬ জনকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। আদালত গতকাল বিকালে তাদের কারাগারে প্রেরণ করে পুলিশ। এ অবস্থায় পুলিশ শুন্য হয়ে পড়েছে বশিনা গ্রামা।
গ্রেফতারকৃতরা হল-উপজেলার বশিনা গ্রামের ইছার উদ্দিন-এর পুত্র তাজ উদ্দিন (৩৪), মোঃ সামছুল হক-এর পুত্র মারুফ মিয়া (২৪), মৃত ইদ্রিছ আলী-এর পুত্র তাহের আলী (৫৫), মৃত আনছব উল্লা-এর পুত্র মোঃ আব্দুল আলী (৪৫), মৃত আব্দুন নূর-এর পুত্র মকছুদ আলী (৫৮), আব্দুস ছাত্তার-এর পুত্র আব্দুল কাদির (৩০)।
উল্লেখ্য, কেরাম বোর্ড খেলা নিয়ে বাহুবল উপজেলা বশিনা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে জহুর আলী (৬০) নামে ১ ব্যক্তি নিহত ও ২০ জন আহত হয়। নিহত জহুর আলী উপজেলার লামাতাশী ইউনিয়নের দ্বিমুড়া গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে বাহুবল মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com