সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরের ছাত্রীকে নির্যাতনের ঘটনায় শিক্ষককে বহিষ্কার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় ১০ শ্রেণীর ছাত্রীকে পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী কামাল হোসেন অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেন। শাহজিবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার দুপুরে টিফিন বিরতিতে শ্রেণিকক্ষ থেকে বেড়িয়ে যায় শিক্ষার্থী সাবিকুন নাহার মীম এবং তার সহপাঠীরা। নির্দিষ্ট সময়ের ৪ মিনিট দেরিতে ক্লাসে ফেরায় তাদের ওপর চড়াও হন সহকারী শিক্ষক হাবিবুর রহমান। এক পর্যায়ে তিনি বেত ও ডাস্টার দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে অচেতন হয়ে পড়ে মীম। পরে সহপাঠী ও অভিভাবকরা তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে রেফার করেন। গতকাল ওই ছাত্রীকে উন্নত চিকিংসার ঢাকায় পাঠানো হয়েছে। হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. কামরুল ইসলাম জানান, মেয়েটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। একাধিকবার বমিও করেছে সে। মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা থাকায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। মাধবপুর উপজেলায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মল্লিকা দে বলেন, বিষয়টি আমি জানতে পারেছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com