মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদোন্নতি পেলেন ডাঃ দেবপদ রায়

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৮৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএম এর সাবেক সাধারণ সম্পাদক, হবিগঞ্জের প্রাক্তন সিভিল সার্জন, বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ দেবপদ রায় সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) পদে পদোন্নতি লাভ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ পদোন্নতি পত্রে স্বাক্ষর করেন।
ডাঃ দেবপদ রায় ইতিপূর্বে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ও আএমও এর দায়িত্ব পালন করেন। পরে সিভিল সার্জন হিসেবে পদোন্নতি লাভ করে সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বদলী হয়ে নিজ জেলা হবিগঞ্জের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন কালে পদোন্নতি লাভ করে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক পদে দায়িত্ব পালন করেন। উপ-পরিচালক এর দায়িত্ব পালনকালীন অবস্থায় ডাঃ দেবপদ রায় সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) পদে পদোন্নতি লাভ করেছেন।
উল্লেখ্য, ডাঃ দেবপদ রায় এর একমাত্র বড় ভাই ডাঃ হরিপদ রায় ইতিপূর্বে সিলেট বিভাগের পরিচালক (স্বাস্থ্য) পদে দায়িত্ব পালন করাকালীন অবস্থায় অবসরে গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com