সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বিআরটিএ অফিসে দুদকের অভিযান ॥ দালাল আটক

  • আপডেট টাইম বুধবার, ১০ এপ্রিল, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিআরটিএ অফিসে মোটর সাইকেলের নাম্বার প্লেট নেয়ার সময় জসিম মিয়া (৩০) নামের এক দালালকে আটক করেছে দুদক। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়। সে শহরতলীর বহুলা গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মাঠে মোটর সাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট বিতরণ করেন বিআরটি অফিসের কর্মকর্তারা। এ সময় জসিম মিয়া ২শ টাকা দিয়ে নাম্বার প্লেট আগে নেয়ার চেষ্টা করে। এ সময় বিআরটি অফিসের কর্মচারীদের সাথে তার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে বিষয়টি দুদক অফিসে খবরটি পৌছলে তাৎক্ষণিক একটি দল জসিমকে আটক করে। পরে বিআরটি অফিসে ভ্রাম্যামন আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার আদালত আটক জসিমকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। এ সময় বিআরটি অফিসের সহকারী পরিচালক নুরুজ্জামান উপস্থিত ছিলেন। গতকালই জমিসকে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com