মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে রক্ষা পেলো শায়েস্তানগর ও মাছুলিয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর পূর্ব এলাকা ও মাছুলিয়া ব্রীজের পূর্বপাড়ের লোকজনের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দেয়। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। নতুবা মারাত্মক সংঘর্ষসহ দুর্ঘটনা ঘটত। ঘটনাস্থল থেকে শায়েস্তানগর এলাকার দাঙ্গাবাজ বাচ্চু মিয়া ও শামীম মিয়াকে আটক করে পুলিশ।
সূত্রে জানা যায়, গত দুইদিন ধরে শায়েস্তানগর ও মাছুলিয়া এলাকার লোকজনের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সোমবার বিকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবরটি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহর কাছে পৌছলে তিনি তাৎক্ষণিক সদর থানার পুলিশকে পাঠিয়ে সংঘর্ষ বন্ধ করেন।
এ ব্যাপারে সদর থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান জানান, সংঘর্ষের প্রস্তুতি নিলে দুই দাঙ্গাবাজকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর উপজেলার নব-নির্বচিত উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনু মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর উম্মেদ আলী শামীম, সাবেক চেয়ারম্যান সাহেব আলী, সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম হেলাল, ইউপি সদস্য মোঃ কোরবান আলী, সাংবাদিক মোঃ ছানু মিয়া, হাজী আইয়ুব আলী, এডঃ সামছুল হক, কবির আহমেদ, মোঃ ফরিদ মিয়া ও জনাব আলীসহ উভয় গ্রামের বিশিষ্ট মুরুব্বীদের সমন্বয়ে বিষয়টি শালিসে নিস্পত্তির উদ্দোগ নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com