বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে ১২শ পিস ইয়াবাসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১২শ পিস ইয়াবা ও ১ নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর, শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল, শায়েস্তাগঞ্জ উপজেলার লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হালিমের পুত্র সুমন মিয়া (৩৫), একই গ্রামের মোস্তফা মিয়ার পুত্র শামীম মিয়া (৩০), হানিফ মিয়ার পুত্র শাহীন মিয়া (৪০), মুকসুদ আলীর পুত্র ফুল মিয়া (২২), বাহুবল উপজেলার গুয়ারুয়া গ্রামের ইউনুছ মিয়ার পুত্র মনিরুল ইসলাম (৩৫), বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মশ্বব উল্লাহর পুত্র সালাম মিয়া (২৫), হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের ফুল মিয়ার পুত্র জিলু মিয়া (২০), উমেদনগর গ্রামের তৈয়ব আলীর পুত্র মান্না মিয়া (২০) ও লাখাই সদরের নার্গিস আক্তার (৩০)।
জেলা গোয়েন্দা শাখার (ওসি) মানিকুল ইসলাম জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত তাদের এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিল। তাদের কাছ থেকে ১২শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com