বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ডিবি পুলিশের অভিযান দুই ইয়াবা ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
  • ৮১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মাদক ব্যবসায়ী সালাম অবশেষে গোয়েন্দা পুলিশের খাঁচায় আটক। অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ী সালাম এর লোকজনের হুমকির মুখে পড়তে হয় গোয়েন্দা সদস্যদের। আটককৃত সালাম মিয়া (৪২) বাহুবল উপজেলার কবিরপুর গ্রামের মৃত মশ্বব উল্লার পুত্র ও মনির মিয়া (৫০) একই উপজেলার বহুরা গ্রামের ইউনুস উল্লার পুত্র। পুুুলিশ সূূত্রে জানা যায়, বাহুবল উপজেলাধীন কবিরপুর গ্রামের সালাম চট্টগ্রাম থেকে ইয়াবা চালান অভিনব কৌশল অবলম্বন করে এনে এভাবেই সে নিজেই নিয়ন্ত্রণ করতে শুরু করেন সারা জেলার ইয়াবা বাজার। গড়ে তোলে বিশাল ইয়াবা সিন্ডিকেট। মাদক ব্যবসা চালিয়ে রাতারাতি বনে যায় প্রচুর টাকার মলিক। শনিবার রাতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় সালাম এবং তার সহযোগী মনির। এ সময় তাদের কাছ থেকে দেড়শ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুুুলিশের ওসি মোঃ মানিকুল ইসলাম জানান, এর আগে বেশ কয়েকবার চেষ্টা করেও এ সিন্ডিকেটকে আইনের আওতায় আনা সম্ভব হচ্ছিল না। অবশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ব্লকরেইড দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা এবং এক সহযোগীসহ তাকে আটক করা সম্ভব হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com