মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কালাইনজুড়া সৈয়দবাড়ী এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মাসুক মিয়াকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কালাইনজুড়া সৈয়দবাড়ী এসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মাসুক মিয়াকে সংবর্ধনা দেয়া হয়েছে। আমরা সকলেই একই বন্ধনে আবদ্ধ এই শ্লোগানকে ধারন করে কালাইনজুড়া সৈয়দবাড়ী এসোসিয়োশনের যাত্রা শুরু হয়। গতকাল দক্ষিন শ্যামলী সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের উপদেষ্টা সৈয়দ মাসুক মিয়ার যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে এক সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ মামুনুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সৈয়দ রাশিদুল হক রুজেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, ৯নং ছাফরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভূইয়া পারভেজ, কালাইনজুড়া গ্রামের বিশিষ্ট মুরুব্বী ও সংগঠনের উপদেষ্টা শরীফ উদ্দিন খান, সৈয়দ জুবায়ের, শাহ আলম, আবেদ আলী, সংগঠনের সদস্য সৈয়দ নাছির রহমান, সৈয়দ আবুল খায়ের মিতু, সৈয়দ তৌফিকুজ্জামান রুবেল, সৈয়দ আবু সালমান রাজু, সৈয়দ অনহার ইমাম লিপটন, সৈয়দ রিমন মিয়া, সৈয়দ সাজিদুল হক সুজেন, সৈয়দ মনিরুজ্জামান আরিফ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই মিলাদ ও দোয়া মাহফিল পরিবেশন করেন এডঃ সৈয়দ মুফাচ্ছির আলী, পরে সৈয়দ মাসুক মিয়াকে সংগঠনের সদস্য ও উপদেষ্ঠা মন্ডলীরা সম্মাননা স্মারক প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com