মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৭ এপ্রিল, ২০১৯
  • ৭৪৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সুস্থ শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার কর্ণধার। তাদের মেধা বিকাশের ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীদের মাঝে পুষ্টিযুক্ত খাদ্য প্রয়োজন। অথচ শরীরের মধ্যে থাকা পুষ্টিগুলো কৃমি খেয়ে ফেলে। ফলে তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে আসে। তাই তাদের সুস্থতার জন্য সরকার প্রতিবছর দুইবার কৃমি নাশক ট্যাবলেট ৫ থেকে ১৬ বছরের সকল শিশুকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। শনিবার এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (৬-১১ এপ্রিল) পালন উপলক্ষে উদ্বোধন করতে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান এসবকথা বলেন। এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন করেন টিএইচও ডাঃ আবুল হাদী মোহাম্মদ শাহ পরান। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আতাউর রহমান, এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর ইনচার্জ শহীদুর রহমান চৌধুরী, মেডিঃটেক এমটিইপিআইপ জুবায়ের আহমেদ, প্রধান সহকারী গোবিন্দ লাল দাস। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী আবু সালেহ আহমেদ।
উল্লেখ্য, ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বানিয়াচং উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের ৫ থেকে ১৬ বছরের ছাত্র/ছাত্রীদের ১ লাখ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com