বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে বালু উত্তোলন বন্ধের দাবীতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৫৯১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের রাজার বাজারে বালু উত্তোলন বন্ধের দাবীতে গত (৩ এপ্রিল) বুধবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসুচী পালন করেছে রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ। আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান সনজু চৌধুরীর আহবানে উক্ত মানববন্ধনে বিদ্যালয়ের শত-শত শিক্ষার্থী চুনারুঘাট-বাল্লা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধনে সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজুর পরিচালনায় বক্তৃতা করেন, ডাঃ হাফিজুর রহমান বাবুল, মিরাশি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বাজার সভাপতি আবুল কাশেম, সাংবাদিক নুরুল আমিন, রাজার বাজার সঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান, বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক রুমেল আহম্মেদ, অর্থ সম্পাদক আহম্মদ আলী মীর, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম, ছাত্রদল নেতা আরিফ আহম্মদ রোমন, প্রবীন আওয়ামীলীগ নেতা কার্তিক চন্দ্র দেব, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব দেব রায়, প্রবাসী আওয়ামীলীগ নেতা সমিরণ শীল, আঃ জাহির প্রমুখ। মানববন্ধনের আহবায়ক সনজু চৌধুরী বলেন, রাজার বাজারে বালু উত্তোলনের কারনে উপজেলার একমাত্র সরকারী উচ্চ বিদ্যালয় ‘রাজার বাজার সরকারী উচ্চ বিদ্যালয় ও রাজার বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যহত হচ্ছে। রাজার বাজারে বসবাসরত জনগনের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারনে খোয়াই নদী গভীর হয়ে নদীর দু’কুল ভেঙ্গে নদীতে বিলীন হচ্ছে। রাজার বাজারে খোয়াই সেতুর মারাত্মক হুমকীর সম্মুখীন। স্কুলের পাশ দিয়ে সারাদিন ট্রাক-ট্রাকটরের শব্দে মারাত্মক শব্দ দুষন হচ্ছে। এতে লেখা পড়ার প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা। এদিকে মানববন্ধন কর্মসুচী থেকে সনজু চৌধুরী ভবিষ্যত কর্মসুচী ঘোষনা দিয়ে বলেন, স্কুল চলাকালিন সময়ে অর্থাৎ সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্কুলের পাশ দিয়ে কোন ধরনের বালুবাহি ট্রাক-ট্রাকটর চলতে পারবে না। ভবিষ্যতে রাজার বাজারে খোয়াই নদীর অংশে বালু লিজ প্রদান করলে জনগনকে সাথে নিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com