শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

উচাইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫ ॥ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে রাস্তা নিয়ে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। এ ঘটানয় পুলিশ দুই দাঙ্গাবাজকে আটক করেছে। গত বুধবার দুপুরে উচাইল শংকর পাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি রাস্তা নিয়ে আব্দুর রহমানের সঙ্গে একই গ্রামের সাহেদ মিয়ার মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ওই সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান (৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ছাড়াও বাকি আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সদর হাসপাতাল থেকে দুলাল মিয়া ও মোশাহিদ মিয়া দুই দাঙ্গাবাজকে আটক করেছে সদর থানার এসআই পলাশ দাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com