সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে কনের পক্ষের হামলায় বর পক্ষের আহত ৭

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৫৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে কনের বাড়িতে বেড়াতে এসে কনের পক্ষের হামলায় বর সহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) উপজেলার উত্তর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো আবুল কাশেম (২৫), হাফিজুর রহমান (৩০), আবুল হোসেন (২৯), সুমন মিয়া (২৪), জসীম মিয়া (২৩) ও ৫ম শ্রেণীর ছাত্র জুলহাস।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর শাহপুর এলাকার বেনু মিয়ার মেয়ে লাভলী আক্তারের সঙ্গে জেলার বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের আব্দুল আহাদ তালুকদারের ছেলে আবুল কাশেমের সঙ্গে গত বৃহষ্পতিবার বিয়ে সম্পন্ন হয়। রোববার বর কনে সহ ৪/৫ জন কনের বাড়িতে আসে। কিন্তু নববধূ তার স্বামীর বিভিন্ন দোষত্র“টি তুলে ধরে স্বামীর সংসারে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। কনের পক্ষের লোকজনের অভিযোগ বর বিভিন্ন তথ্য গোপন করে কৌশলে বিয়ে করেছে। নববধূর অভিযোগের প্রেক্ষিতে তার আত্মীয়স্বজন বর সহ বেড়াতে আসা লোকজনকে আটক রাখে। পরে বরের অভিভাবকদের খবর দেওয়া হয় বিয়ের সমস্ত খরচাদি দিয়ে তাদের নিয়ে যেতে।
এ ঘটনায় সোমবার বর পক্ষ এবং কনে পক্ষের লোকজনের মধ্যে কনের বাড়িতে এক শালিস বৈঠক হয়। বৈঠকে বরপক্ষকে ৪ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়।
উপস্থিত শালিসে বর পক্ষকে ২০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়ায় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে বরের পক্ষের লোকজনকে আটক রেখে মারধর করা হয়।
ঘটনাটি মাধবপুর থানা পুলিশ অবহিত হয়ে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে মাধবপুর থানার এসআই শওকত একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরের পক্ষের লোকজনকে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আইনানুগভাবে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com