সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ শহরে বিদ্যুৎ বিপর্যয় ॥ কর্তৃপক্ষের উদাসীনতা ॥ অতীতের সব রেকর্ড ভঙ্গ

  • আপডেট টাইম বুধবার, ৩ এপ্রিল, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেঘাচ্ছন্ন আকাশে যেমন ঘন ঘন বিদ্যুত চমকায় তেমনি হবিগঞ্জ শহরেও বিদ্যুত চমকানো শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত শতাধিকবারেরও বেশী সময় বিদ্যুত যাওয়া-আসা করেছে। এতে করে সবগুলো সরকারী-বেসরকারী অফিসসহ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সরকারী অফিসের জনৈক ব্যক্তির সাথে আলাপ হলে তিনি জানান, দাপ্তরিক অনেক কাজকর্ম কম্পিউটারে করতে হয়। কিন্তু কম্পিউটার খোলার সাথে সাথে বিদ্যুত চলে গেল। বিছুক্ষণ পর আবার বিদ্যুত এলে কম্পিউটার ওপেন করা হলে সাথে সাথেই বিদ্যুত হাওয়া। এমনিভাবে সারাদিনে অসংখ্যবার কম্পিউটার খুলতে হয়েছে। আর এতে করে সরকারী দাপ্তরিক কাজকর্মে ব্যাহত হয়।
এছাড়া ঘন ঘন বিদ্যুতের যাওয়া-আসার কারণে অনেক বাসা-বাড়িতে টিভি, ফ্রিজসহ ইলেট্রনিক্স যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।
শহরবাসীসহ ব্যবসায়ীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বর্তমান বিদ্যুত ব্যবস্থা যে অবস্থায় পৌছেছে তাতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। অতীতে বিদ্যুতের এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেন তারা।
এ ব্যাপারে বিদ্যুত অফিসের জনৈক ব্যক্তির সাথে আলাপ হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, বিদ্যুত লাইনের উপরে থাকা গাছ-পালার ডাল না কাটায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেন, লাইনের উপর থাকা ডাল-পালা কাটার জন্য টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু কাজ করা হয়না। যে কারণে সামান্য বাতাসে উপরে থাকা ডাল-পালা লাইনে আঘাত হানে এবং লাইন বন্ধ করতে হয়। এটি কর্তৃপক্ষের রহস্যজনক উদাসীনতা বলে তিনি দাবি করেন। শহরবাসী বিদ্যুত বিপর্যয় থেকে পরিত্রাণ পেতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com