বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে টমটমের অতিরিক্ত ভাড়া আদায়

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম চালকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। গতকাল যাত্রীদের কাছ থেকে ৫ টাকার স্থলে ১০ টাকা করে ভাড়া আদায় করা হয়েছে। এ নিয়ে যাত্রীদের সাথে চালকদের বাগ্বিতন্ডার ঘটনা ঘটেছে। কেউ কেউ প্রতিবাদ করলে নাজেহাল হতে হয়েছে। এ ব্যাপারে চালকদের সাথে আলাপ হলে তারা জানান, কারেন্টের কারণে টমটমে চার্জ না থাকায় ভাড়া বেশী নেয়া হচ্ছে।
এদিকে যাত্রীরা জানান, নানা অজুহাত দেখিয়ে টমটম চালকরা প্রায় সময়ই এভাবে বেশী ভাড়া আদায় করে থাকে। এটা তাদের এক ধরণের ছুতুমাত্র।
এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ কুমার দাস এর সাথে আলাপ হলে তিনি বলেন, কোন অজুহাতে যাত্রীদের কাছ থেকে টমটম চালকদের বেশী আদায় করা ঠিক নয়। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com