বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

ইউজিআইআইপি’র টিম লিডারের পৌরসভার প্রকল্প এলাকা পরিদর্শন

  • আপডেট টাইম রবিবার, ৩১ মার্চ, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের টিম লিডার মোঃ নূরুল হুদা মন্ডল হবিগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। শনিবার সকালে তিনি হবিগঞ্জ পৌরসভায় পৌছুলে তাকে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গৌতম কুমার রায়, সহকারী প্রকৌশলী নিরূপম দেবসহ অন্যান্যরা। টিম লিডার হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি প্রথমে হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তনে যান। পরে হবিগঞ্জ পৌরসভা কর্তৃক বিএমডিএফের অর্থায়নে বাস্তবায়নকৃত কিচেন মার্কেট পরিদর্শন করেন। ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস কিচেন মার্কেটের উর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ হাতে নেয়ার প্রস্তাব করলে মোঃ নূরুল হুদা মন্ডল এটির প্রস্তাবসহ প্রাক্কলন প্রেরনের পরামর্শ দেন।
এছাড়াও তিনি কালীগাছ তলা রোড, বগলাবাজারবিওসি রোডসহ নানা উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি হবিগঞ্জ পৌরসভার ডাম্পিং স্পটের লোকেশন দেখতে হবিগঞ্জ বানিয়াচং রোডের সুবিধপুর এলাকায় যান। পৌরসভার প্রকল্পকাজগুলি পরিদর্শনের সময় টিম লিডার মোঃ নূরুল হুদা মন্ডলের সাথে আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোঃ আলমগীরসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com