বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে গ্রামীণের টাওয়ারে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বড়জুষ গ্রামে গ্রামীণ ফোনের টাওয়ারে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত সাড়ে ৩টার দিকে ৮/১০ জনের এক দল ডাকাত বড়জুষ গ্রামে গ্রামীণ ফোনের টাওয়ারে ডাকাতির প্রস্তুতির সময় এলাকার লোকজন বিষয়টি আচ করতে পারে। পরে স্থানীয় চেয়ারম্যান আবু সালেহ শফিকুর রহমান চুনারুঘাট থানায় খবর দিলে পুলিশ ও এলাকার লোকজনের সহযোগীতায় ৪ ডাকাতকে আটক করা হয়। এ সময় দেশীয় আস্ত্রসহ মালামাল বহনের জন্য আনা একটি পিকআপ ভ্যান নং ঢাকা মেট্রো ন-১৬-৪৬৮৯ উদ্ধার করা হয়। আটক ডাকাত দলের সদস্যরা হল বাহুবল উপজেলার রুবেল মিয়া (২৫) আতর আলী (২৭) ফারুক মিয়া (২৪) ও আজমিরীগঞ্জ উপজেলার আলফুজ মিয়া (৩০)। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতদের সহযোগী অন্যান্যদের আটক করা হবে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com