বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরের খোয়াই নদীতে নিখোঁজ ঐশীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৮৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হরিপুর খোয়াই নদীর স্লুইচ গেইট এলাকায় গোসল করতে গিয়ে ঐশী আক্তার নামে নিখোঁজ এক পঞ্চম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে রামপুর খোয়াই নদী থেকে দমকল বাহিনী তাঁর মৃতদেহ উদ্ধার করে। সে বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের জহিরুল ইসলামের কন্যা। জহিরুল ইসলাম শহরের শ্যামলী এলাকায় বসবাস করে আসছেন। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে সহপাঠীদেরকে নিয়ে ঐশী খোয়াই নদীতে গোসল করতে নামে। এরপর তাঁর আর কোন খোঁজ পাওয়া যায়নি। ৩ ঘন্টা পর দমকল বাহিনীর সদস্যরা ঐশীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাঃ কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করে। সিনিয়র স্টেশন মাস্টার শামছুল আলম জানান, স্র্রোতের কারণে ঐশী পানিতে তলিয়ে যায়। সেখান থেকে উঠতে না পারায় তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানান, স্লুইচ গেইট এলাকায় ডড় রয়েছে। ইতিপূর্বে একই ভাবে আরও কয়েকজন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com