শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে কিশোরীকে মারধর করায় প্রবাসী জেল হাজতে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামের কৃষক ইসা মিয়ার কিশোরী কন্যা আরিফা বেগম (১৬)কে বেধরক মারধর ও বাড়ী ঘরে হামলার ঘটনায় দীর্ঘদিন পর হামলাকারী যুবক সাজিদুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘদিন পালিয়ে ওমান থেকে দেশে এসে গত ২৫ মার্চ হবিগঞ্জ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার এজাহারে উল্লেখ ও সূত্রে জানা যায়, উপজেলার ওই গ্রামের কৃষক ইসা মিয়ার সাথে বাড়ীর সীমানা নিয়ে প্রতিবেশী ইসরাইল মিয়া গংদের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৬ সালের ৬ জুলাই ইসরাইল মিয়ার পুত্র সাজিদুর রহমান সহ একদল লোক ইসা মিয়ার বাড়ীতে হামলা চালায়। এসময় তাদের প্রহারে ওই কিশোরী গুরুতর আহত হয়।
এ ঘটনায় সাজিদুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে বিদেশে পাড়ি জমান সাজিদুর রহমান। পরে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। অবশেষে গত ২৫ মার্চ তিনি আদালতে হাজি হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে গ্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com