শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

মাধবপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ব্রিজের রেলিং ভেঙ্গে হানিফ পরিবহনের একটি বাস উল্টে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে-ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫২৯৮) সাহেব বাড়ি এলাকায় পৌছুলে খড়কি থেকে একটি ট্রাক মহা-সড়কে উঠার সময় মুখোমুখি হয়। এ সময় ট্রাকটি পাশ কাঠাতে গিয়ে বাসটি ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে খাদে পড়ে যায়। এতে ২৫ যাত্রী আহত হয়। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকদের সহায়তায় বাসের ভেতর আটকা পড়া লোকদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com