বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ইউপি সদস্য ময়না মিয়া হত্যাকান্ড ॥ ১০ জনকে আসামী করে মামলা

  • আপডেট টাইম সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৭৩১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে নিহত ইউপি সদস্য ময়না মিয়া হত্যার ঘটনায় মন্নানকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহতের ছেলে বাবলু মিয়া বাদী হয়ে মন্নানকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। উল্লেখ্য, গত শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টায় দিকে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার ময়না মিয়া (৬৫) কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দক্ষিণ যাত্রাপাশার বড়বাড়ি সংলগ্ন নিহতের বাড়ির রাস্তার পাশে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা যায়, মেম্বার ময়না মিয়া প্রতিদিনের ন্যায় বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে উল্লিখিত স্থানে পৌছা মাত্রই পূর্ব থেকে উৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পার্শ্ববর্তী একটি ডোবার কচুরিপানার মধ্যে ফেলে রেখে দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com