মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

৫ দফা দাবীতে নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকায় মানববন্ধন

  • আপডেট টাইম বুধবার, ১৬ এপ্রিল, ২০১৪
  • ৫১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিবিয়ানা গ্যাস ক্ষেত্র এলাকা দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুরে গতকাল মঙ্গলবার সকালে ৫ মৌজার অবহেলিত লোকজন বিবিয়ানা বিদ্যুৎ পাইপ লাইনে ৫ দফা দাবীতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করে। আন্দোলনকারীদের দাবী এলাকার ঘরে ঘরে গ্যাস সংযোগ, কর্মসংস্থান, শিক্ষাখাতে উন্নয়ন, উন্নত স্বাস্থ্যসেবা ও জমির ন্যায্য মূল্যর দাবীতে উক্ত মানববন্ধনে দলমত নির্বিশেষে শত শত জনতা শতস্ফুর্তভাবে অংশ গ্রহন করে। উক্ত মানববন্ধনটি ৫ মৌজা সমবায় সমিতির আহবানে অনুষ্টিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উক্ত সমিতির সভাপতি হাজী আব্দুর রউপ, সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, এলাকার বিশিষ্ট মোরব্বি হাজী লাল মিয়া, মোঃ মদই মিয়া, মোঃ এলাইচ মিয়া, হাজী এলাইছ মিয়া, মোঃ আমির উদ্দিন, মোঃ জুয়েল মিয়া, মোঃ লিটন মিয়া, আলমগীর, জুনেদুর রহমান রনি, সেলু মিয়া, আব্দুল জব্বার, ফারুক মিয়া, হারুন মিয়া, সুজন মিয়া, আব্দুল কাসেম, সেলিম আহমদ প্রমূখ। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শেভরন, দ্বীপন গ্যাস কোম্পানী সহ সংশ্লিষ্টরা আমাদের ন্যায্যদাবী গুলো না মেনে শুধুই আশার বানী শুনিয়ে তা পূরণ না করে কালক্ষেপন করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর প্রাণের দাবীগুলো মেনে নেওয়ার জন্য কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যতায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য ইদানিং বিভিন্ন দাবীদাবা নিয়ে ওই অঞ্চলে একের পর এক আন্দোলন কর্মসূচি জোরদার হয়েছে। মাঝে মধ্যে সংশ্লিষ্টদের তাৎক্ষনিক ভূমিকা পরিলক্ষিত হলেও এর তেমন ফলাফল পাচ্ছেনা জনগণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com