শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

নিউজিল্যান্ডে মসজিদে হামলার প্রতিবাদে নবীগঞ্জে বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৬০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নিউজিল্যান্ডে দুটি মসজিদে বন্দুকধারী সন্ত্রাসীর হামলায় ৫ বাংলাদেশী মুসল্লিসহ ৫০ জন নিহত হওয়ার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা নবীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে মানববন্ধনে মিলিত হয়। সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের সভাপতি মাওলানা কাজী এম হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আব্দুর রক্বীব হক্কানীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান দত্তগ্রামী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, কেন্দ্রীয় তালামিয নেতা আব্দুল মুহিত রাসেল, উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা এম এ সবুর, আল ইসলাহ নেতা আহমদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কবি আবু তাহের চৌধুরী, হায়দরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আফরোজ আল হাবীব, জাতীয় পার্টির নেতা কমান্ডার এম এ খালেক, নোয়াপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জালাল উদ্দিন ধন মিয়া, মাওলানা আদনান রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী সুমন চৌধুরী, ফিউচার গ্র“পের পরিচালক সোহেল আহমদ, ছাত্রনেতা আবিদ হাসান, সাজ্জাদুর রহমান তালুকদার প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। বক্তারা নিউজিল্যান্ডের দুটি মসজিদে এ ধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীর ফাঁসি দাবী করেন। উক্ত মানববন্ধনে কোরআন তিলাওয়াত করেন শিবপাশা জামে মসজিদের ইমাম মাওলানা মুস্তাকিম বিল্লাহ আতিকী এবং মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ সম্মিলিত ইসলামী সংগ্রাম পরিষদের উপদেষ্টা মাওলানা আলহাজ্ব শায়খ আব্দুল মান্নান দত্তগ্রামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com