শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে তাহমিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবারের দাবি, বিদেশে যাওয়ার জন্য টাকা না পেয়ে স্বামী ও তার স্বজনরা তাহমিনাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত তাহমিনা বেগম উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের ওসমান মিয়ার মেয়ে। সাত বছর আগে বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।
নিহতের ভাই আলমগীর মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে তাহমিনার বাড়ি থেকে ফোন করে জরুরিভাবে তাদের যেতে বলা হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখতে পান। তার অভিযোগ, বিদেশে যাওয়ার জন্য কিছুদিন ধরে তাহির মিয়া শ্বশুরবাড়ি থেকে টাকা আনার জন্য তাহমিনার ওপর চাপ সৃষ্টি করছিলেন। টাকা দিতে না পারায় তাকে নিয়মিত মারধর করা হতো।
তিনি আরও বলেন, প্রায় তিন মাস আগে পারিবারিক বিরোধের জেরে তাহমিনাকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে নাসিরনগর হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি। সর্বশেষ টাকার জন্য চাপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের দাবি। ঘটনার পর থেকেই তাহির মিয়া ও তার ঘনিষ্ঠ স্বজনরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত্রের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com