শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো এবং মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত তেলিয়াপাড়া স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। গতকাল শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্বপূর্ণ এই স্থানসমূহ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান এবং ৬ নম্বর শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী। পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার তেলিয়াপাড়া চা বাগান বাংলো ও স্মৃতিস্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস জাতির অমূল্য সম্পদ। এসব ঐতিহাসিক স্থাপনা শুধু অতীতের স্মৃতি বহন করে না, বরং নতুন প্রজন্মকে দেশপ্রেম, আত্মত্যাগ ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে। তাই মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত স্থানগুলো যথাযথভাবে সংরক্ষণ, পরিচর্যা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, তেলিয়াপাড়া বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। মুক্তিযুদ্ধের বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত ও সংগঠনের ক্ষেত্রে এ স্থানের বিশেষ ভূমিকা রয়েছে। দেশের তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানাতে এ ধরনের ঐতিহাসিক স্থানগুলোর উন্নয়ন ও প্রচার জরুরি। পরিদর্শনকালে তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক, দেওয়ান বাহাউদ্দিন লিটন, সাংবাদিক শাহ আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল মহান মুক্তিযুদ্ধের সময় তেলিয়াপাড়া চা বাগান বাংলো ছিল মুক্তিযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও কৌশল নির্ধারণের কেন্দ্রগুলোর অন্যতম। এ কারণে স্থানটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিশেষ মর্যাদা লাভ করেছে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থী ও ইতিহাস অনুরাগীরা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এ স্থান পরিদর্শনে আসেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com