বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে তাঁতীলীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৫৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ তাঁতীলীগের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। কেন্দ্রীয় তাঁতীলীগের অন্যতম সদস্য ও হবিগঞ্জ জেলা তাঁতীলীগের সভাপতি এবং পুটিজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও জেলা জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সর্দারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডঃ মোঃ আবু জাহির। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি সাজু নাসের চৌধুরী, শামীম আহমেদ মহসিন, ক্বারী আব্দুল জলিল, অধ্যক্ষ তনুজ রায়, পারভেজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব সাদিক উজ্জল, সঞ্জয় কান্তি পাল, শেখ আহম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মহিবুল আলম জীবন, শাহীন আহমেদ তালুকদার, কামাল হোসেন সিমন।
বক্তব্য রাখেন, সৈয়দ মামুনুর রশিদ, নাসির উদ্দিন বিল্লাল, এমাদদুল হক শিপন, খন্দকার কবির মিয়া, হেলাল মিয়া, রাসেল আহমেদ, রুহুল আমিন, আইনুল হক নোমান, শাওনুল হাসান, মজনু আলম তুহিন, মোঃ রায়হান, আবুল খয়ের, মাসুম তালুকদার, লিলু মিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। পরে প্রধান অতিথি এমপি আবু জাহির দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com