বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৬১৪ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার তেঘরিয়া-সুনেশ্বর রাস্তার নিকট থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রকিবুল হাসানসহ পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা হল উপজেলার সিংগ্রামেরর মুসলিম উদ্দিনের পুত্র বলু মিয়া (৩৫) ও রাঢ়িশাল গ্রামের রহমত আলীর পুত্র মিজানুর রহমান (৩০)। এ সময় বলুর নিকট থেকে ১১০ ও মিজানুরের নিকট ১২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হুসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন আটককৃত দুজনই মাদক ব্যবসায়ী।
এসআই রকিবুল ইসলাম জানান, আটককৃত বলু মিয়ার পেশা কসাই। দীর্ঘ দিন ধরে সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থেকে ব্যবসার জন্য গরু আনত। এর মধ্যে সে অভিনব কায়দায় অবলম্বন করে জীবিত গরুর পেটের ভেতরে করে ইয়াবা পাচার করে আসছিল।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, আটককৃত বলু মিয়ার পেশা কসাই দীর্ঘ দিন ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলার গ্রেফতারী রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com