বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে রামকৃষ্ণ দেবের ১৮৪ তম আবির্ভাব উৎস পালন

  • আপডেট টাইম রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৭১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সংঘ ও সারদা সংঘের উদ্যোগে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে গতকাল শনিবার পৌর এলাকার গয়াহরি রামকৃষ্ণ আশ্রমের নির্ধারিত স্থানে ভগবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৪ তম শুভ আবির্ভাব উৎসব পালন করা হয়েছে। অনুষ্টানমালার মধ্যে ছিল মন্দিরে প্রতিকৃতি স্থাপন, সমবেত জপধ্যান, কথামৃত পাঠ, রামকৃষ্ণ দেবের বিশেষ পুজা ও হোম, পদাবলী কীর্তন, প্রতিযোগিতামুলক বক্তৃতা, অঞ্জলী প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান। বিকাল ২টায় নবীগঞ্জ উপজেলা শ্রীরামকৃষ্ণ সংঘের সভাপতি অধ্যাপক (অবঃ) যতীন্দ্র দাশ সামন্তের সভাপতিত্বে এবং ডাঃ ননী গোপাল নাথের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। সম্মানিত অতিথি ছিলেন সহকারী ভারতীয় হাইকমিশনার মিঃ লক্ষী নারায়ন কৃষ্ণ মুর্তি, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের সভাপতি অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও মঠের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী বেদময়ানন্দজী মহারাজ, অধ্যাপক বিজিত কুমার দে। বিশেষ অতিথি ছিলেন, সিলেট শ্রীরামকৃষ্ণ আশ্রম ও মিশনের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, নবীগঞ্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান এডঃ গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুব্রত দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা নিত্যানন্দ দাশ, শ্রীমা সারদা সংঘের সভাপতি শ্রীমতি দেবলা দাশ, নবীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সাবেক পৌর কাউন্সিলর যুবরাজ গোপ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শ্রীরামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক জগদীশ দাশ। পরে অতিথি শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ভজনমুলক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। সবশেষে জয়ধ্বনির মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com