বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রুদ্র মিজানের লেখা গান কৃষ্ণ হইতে সাধ জাগে

  • আপডেট টাইম বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৭৯০ বা পড়া হয়েছে

বিনোদন ডেস্ক ॥ প্রকাশিত হয়েছে সাংবাদিক রুদ্র মিজানের লেখা গানের মিউজিক ভিডিও ‘কৃষ্ণ হইতে সাধ জাগে’। গানটি গেয়েছেন লোকসঙ্গীত শিল্পী আশিক। ভিডিওটি প্রকাশিত হয়েছে ইউটিউব চ্যানেল এবিসিবাংলা টিভিতে। গানটির সুর দিয়েছেন অতনু তিয়াস। ভিডিওতে অভিনেত্রী সুমনা সোমা, নায়ক সাইফ খান ও মডেল স্নেহা। গানটি প্রসঙ্গে আশিক বলেন, অনেক যত্ম করে এটির সুর ও সংগীতের কাজ করা হয়েছে। রুদ্র মিজানের লেখা কথাগুলোও চমৎকার। আশা করছি, সংগীত প্রেমীদের মনে গানটি স্থান করে নেবে। উল্লেখ্য, চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরে অংশ নিয়েছিলেন আশিক। এরপর একাধারে বেশকিছু অ্যালবামে কাজ করেছেন তিনি। শাহ আবদুল করিমের অনেক গান এই সময়ের শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন আশিক। অ্যালবামের পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com