বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ভাতিজার আঘাতে প্রবাসীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০১৯
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার চাদকপুরে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ফিকলের আঘাতে প্রাণ হারিয়েছেন লাল শাহ (৩৫) নামের এক সৌদি প্রবাসী। তিনি ওই গ্রামের মৃত মকসুদ আলীর পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় নিহত লাল শাহের শিশু পুত্র ফরহাদ মিয়া (৫) কে মারপিট করে চাচাত ভাই জাবেদ আলীর পুত্র শাহ আলম (২৫)। এ নিয়ে লাল শাহ প্রতিবাদ করলে শাহ আলমের সাথে তার বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে শাহ আলম লাল শাহের উপর চড়াও হয় এবং ফিকল দিয়ে আঘাত করে। এতে শাহ আলম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অব¯’ায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন। এখানে তাকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান সোহাগ লাল শাহকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। তার পারিবারিক সূত্রে জানা গেছে, লাল শাহ আজ রবিবার সৌদি আরব যাওয়ার কথা ছিল। তিনি দুই মাস পূর্বে দেশে এসেছিলেন। এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com