বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বেতনের টাকা অসহায়দের মাঝে বিতরণ করলেন সংসদ সদস্য মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৭৪৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ৫০ জন অসহায়-হতদারিদ্রের মধ্যে জাতীয় সংসদের প্রথম মাসের প্রাপ্ত বেতন বোনাস বিতরণ করলেন সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর তনয় ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। শুক্রবার সকালে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে তাঁর নিজ বাড়িতে ৫০ জন অসহায়-হতদারিদ্র লোকদের মধ্যে জাতীয় সংসদের প্রথম মাসের প্রাপ্ত বেতন বোনাস বিতরণ করেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ঘোষনা দিয়েছিলেন এমপি হিসাবে যে বেতন বোনাস পাবেন অসহায় মানুষের মধ্যে বিতরণ করবেন। সেই প্রতিশ্র“তি অনুয়ায়ী বেতন বোনাসের এক লাখ টাকা গরিব হত দারিদ্রদের মধ্যে বিতরণ করে দেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাল। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, এমপির ছোট ভাই গাজী মোঃ আশফাক নাহেদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ফাহিমা চৌধুরী মনি, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান মোহিত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি পিন্টু রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com