শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির কোন প্রার্থী নেই-মুজিবুর রহমান চৌধুরী সেফু

  • আপডেট টাইম শুক্রবার, ৮ মার্চ, ২০১৯
  • ৭১৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী সেফু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশব্যাপী উপজেলা নির্বাচন বর্জন করার অংশ হিসাবে নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনও বর্জন করছে। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির কোন প্রার্থী নেই। বিএনপি নির্বাচন বর্জন করায় কোন প্রার্থীকে সমর্থন করারও সুযোগ নেই। এছাড়া কোন বিশেষ প্রার্থীর বিএনপির ভোট পাওয়ার দাবী করাটাও অযৌক্তিক। এ ব্যাপারে দলীয় নেতা কর্মীদের বিভ্রান্ত না হয়ে বিএনপির কেন্দ্রের সিদ্ধান্তের প্রতি অবিচল থেকে একতরফা নির্বাচন বর্জনের আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com