বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জের নুরপুর গ্রামে চাচা ভাতিজার সংঘর্ষে ২০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমির সীমনা নিয়ে বিরোধকে কেন্দ্র করে শায়েস্তাগঞ্জের নুরপুরে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আনোয়ার আলী ও তার ভাতিজা ইমান আলীর মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মাখন বেগম (৫৫), ইমান আলী (৪৮), মিছির আলী (৪৫), হরমুজ আলী (৫৫), আরবচান (৫০), আসাদ বেগম (৬০), আবু মিয়া (৫৫), আনোয়ার আলী (৪০), হোসনা বেগম (৪২), খোকন মিয়া (৪০), স্বপন মিয়া (২০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com