বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জালালাবাদে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রাম থেকে হ্যাপি (২২) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টায় কোর্ট ষ্ট্যাশন পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। হ্যাপি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন ধরে জালালাবাদ গ্রামে হাজী কাজল মিয়ার মেসে থেকে শহরের একটি কলেজে লেখাপড়া করে আসছে। সে ডিগ্রী তৃতীয় বর্ষের ছাত্রী। গতকাল সকালে হ্যাপিকে ঘুমে রেখে তার রুমমেট বাইরে চলে যায়। দুপুর ১টার দিকে তার ওই রুমমেট মেসে এসে দেখে দরজা জানালা বন্ধ। অনেক ডাকা ডাকির পর হ্যাপির কোন সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন দরজা ভেঙ্গে ঘরের তীরের সাথে হ্যাপির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। একটি সূত্র জানায় প্রেম সংঘটিত কারণে এ ঘটনাটি ঘটতে পারে।
এসআই সাইফুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে আত্মহত্যা, তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যু আসল কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com