মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটকে যানজট মুক্ত করতে জটিকা অভিযান ॥ লাইসেন্সবিহীন চালকরা উধাও

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৬৭৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরকে যানজটমুক্ত করতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের নেতৃতে থানা পুলিশ পৌরশহর এলাকায় অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। সকাল থেকেই পৌর শহরের মধ্য বাজার, সতং রোড, দক্ষিণ বাসস্ট্যান্ড, বাল্লারোড, রানীগাঁও রোড সহ পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথকভাবে জটিকা অভিযানের মাধ্যমে পৌশহরকে যানজটমুক্ত করা হয়। এ সময় লাইসেন্সবিহিন বিভিন্ন গাড়িগুলো আটক করে থানায় নিয়ে গাড়িগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে অভিযানে অংশ নেন চুনারুঘাট থানার এসআই মোহাম্মদ মহিন উদ্দিন সহ প্রায় ১০/১২ সদস্যের একটি পুলিশ টিম। আগামী ১০ মার্চ চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে যে কোন ধরনের জঙ্গী তৎপরতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকান্ড রোধে বিভিন্ন গাড়িতে তল্লাশীও চালানো হয়। চুনারুঘাট পুলিশের জটিকা অভিযানের খবর পেয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন গাড়ির চালকরা পৌর শহর থেকে গাড়ি নিয়ে উধাও হয়ে যায়।
চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান বলেন, পৌর শহরকে যানজট মুক্ত রাখতে ও নির্বাচনী সহিংসতা রোধে চুনারুঘাটবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। এ যানজট মুক্ত ও তল্লাশী অভিযান নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com