মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

পৌদ্দার বাড়ি এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ সেলিম গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌদ্দার বাড়ি এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ কথিত পুলিশের সোর্স সেলিম মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি মোবাইল সেট, নগদ টাকা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। সে শহরতলীর ২নং পুল বহুলা এলাকার মৃত মশ্বব আলীর পুত্র। গতকাল রবিবার দুপুরে র‌্যাব-৯ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে সেলিম পুলিশের সোর্স পরিচয় দিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি র‌্যাবের নজরে আসলে গতকাল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতেই তাকে সদর থানায় সোপর্দ করা হয়। প্রসঙ্গ, গত শুক্রবার দিবাগত রাতে বিপুল পরিমান ইয়াবাসহ পুলিশের কতিপয় সদস্য সেলিমকে আটক করে রহস্যজনক কারণে ছেড়ে দেয়। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে কানাঘোষা শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com