বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মহিলা কলেজে হামলা-ভাংচুর ও শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে ছাত্রীদের মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ও পার্শ্ববর্তী বালিকা উচ্চ বিদ্যালয়ে হামলা ভাংচুর এবং শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। গতকাল শনিবার দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। সমাবেশে বক্তারা, নকল প্রবণতা বন্ধ, শিক্ষকদের উপর হামলা-ভাংচুর ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সরকারি মহিলা কলেজ কেন্দ্রে গত বৃহষ্পতিবার সকালে এইসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র শুরুর পূর্বেই পরীক্ষার্থীদের নিয়ে আসা প্রায় অর্ধশত মোবাইল জব্দ করা হয়। পরীক্ষা চলাকালে নকলের দায়ে ইশরাত জাহান শেফা, আব্দুল কাদির ও কৃষ্ণধন চৌধুরীকে বহিষ্কার করা হয়। পরীক্ষা শেষ হওয়ার পর বহি®কৃত ৩ জন ও জব্দকৃত মোবাইলের ব্যবহারকারী পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে বহিরাগত ৪০/৫০ জনকে নিয়ে মহিলা কলেজে প্রবেশ করে। এরা প্রথমেই বহিষ্কার ও মোবাইল জব্দ করার জন্য শিক্ষকদের অকথ্য ভাষায় গালমন্দ ও প্রভাষক মোঃ আবু তাহের এবং এ কে এম হাবিবুর রহমানকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে তারা মহিলা কলেজের একাডেমিক ভবন, ক্লাশ রুম, অধ্যক্ষের কার্যালয় এবং পার্শ্ববর্তী উচ্চ বালিক বিদ্যালয়ের দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় কলেজ ক্যাম্পাসে পার্কিং করা প্রভাষক এ কে এম হাবিবুর রহমানের প্রাইভেট কারটি ভাংচুর করে। এ ঘটনায় শিক্ষক লাঞ্ছিতকারী শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করায় পরিস্থিতি এখন শান্ত হয়ে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com