শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা স্বীকৃতির দাবীতে আলোচনা সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির দাবীতে আন্দোলরত সংগঠনের উদ্যোগে আলোচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা এ্যাজ এ্যান অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস্ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারী শেখ মফিজুর রহমান, বিশিষ্ট লেখক ও গবেষক সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি দৈনিক সিলেট সংলাপের সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, কবি তাহমিনা বেগম গিনি, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকোশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জের সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ।
উপস্থিত ছিলেন ওয়াদুদ চৌধুরী শামিম, নাট্যকার সিদ্দিকী হারুন, এডঃ শায়লা খান, নাট্যকর্মী মুক্তাদির হোসেন, ওসমান গণি রুমি, তারুণ্য সোসাইটির সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত মঙ্গলবার অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিশুকিশোরের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com