বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়া-জিকে গউছ ও রিংগনসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৭০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, সহ-সভাপতি মুহিবুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল সোমবার সকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলটি হবিগঞ্জ শহরের বিভিন্ন গুরুপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম হাফিজ, সহ-সভাপতি শিপন আহমেদ আছকির, আবুল কালাম আজাদ, সৈয়দ রুহুল আমিন জনি, রায়হান বেলাল, জসিম মাহমুদ, এছাড়াও বক্তব্য জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামছুদ্দিন সোয়েব, শাহ মুরাদ, শাহ মুরশেদ আলম প্রমূখ।
এছাড়াও বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন, সহ-সভাপতি মুহিবুল ইসলাম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহবুবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com