বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জালালাবাদে নির্বাচনী সভায় মাহবুবুর রহমান আউয়ালকে পুনরায় বিজয়ী করার অঙ্গীকার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ গ্রামে ভাইস চেয়ারম্যান পদে মাহবুবুর রহমান আউয়ালের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাতে জালালবাদ বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশিষ্ট মুরুব্বি মন্নর আলীর সভাপতিত্বে টিউবওয়েল প্রতীকে আবারো আউয়ালকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন জালালাবাদ এলাকাবাসী।
সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি নূর মিয়া, সাবেক মেম্বার আব্দুল কাইয়ুম, বিশিষ্ট মুরুব্বি আব্দুল কাইয়ুম সর্দার ও ইউনুছ মিয়া।
উক্ত নির্বাচনী সভায় বক্তারা আউয়ালকে নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, মাহবুবুর রহমান আউয়াল সবসময় আমাদের পাশে থেকেছেন। এর পূর্বে কোন ভাইস চেয়ারম্যানকে আমাদের পাশে পাইনি। তাই টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে আবারো আউয়ালকে হবিগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত করব।
এ সময় ভোটারদের উদ্দেশ্যে মাহবুবুর রহমান আউয়াল বলেন, ভাইস চেয়ারম্যানের সীমিত বরাদ্দের মধ্যেও আমি আপনাদের পাশে থেকেছি। তাই আবারো আমাকে টিউবওয়েল প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ কুতুর উদ্দিন শামীম, সিরাজুল ইসলাম, জাহির মিয়া, হাজী ছিদ্দিক আলী, হাজী আবু মিয়া, সাবাজ মিয়া, ছিদ্দিক মিয়া, অলিউর রহমান, কালা মিয়া, সিরাজ মিয়া, ইদ্রিছ মিয়া, ফুল মিয়া, জাহির মিয়া হাজী, আব্দুর রশীদ, শামছুল হক, আজিজুর রহমান, রজব আলী, আব্দুর রেজ্জাক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com