বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চকবাজার ট্র্যাজেডি ॥ আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • আপডেট টাইম সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সমন্বয় ও সংস্কার (মন্ত্রিপরিষদ সচিবের রুটিন দায়িত্বে) ডা. মো. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গেল বুধবার রাজধানীর চকবাজারে নন্দকুমার দত্ত রোড ও চুড়িহাট্ট শাহী জামে মসজিদ রোড এলাকায় ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাদের শোকাহত পরিবারে প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে সোমবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে। ওই দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের মধ্যে শনিবার পর্যন্ত ৪৮ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ১৯ মরদেহের পরিচয় শনাক্তে ৩৮ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com