মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জার্মানীর ফ্রাংফুটের ওপেন ভাগ স্কুল এন্ড কলেজ থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেছে আজমিরীগঞ্জের কৃতি সন্তান ইবনুল

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৩
  • ৮০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জার্মানীর ফ্রাংফুটের ওপেন ভাগ স্কুল এন্ড কলেজ থেকে মেডিকেলে ভর্তি পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেছে হবিগঞ্জের কৃতি সন্তান ইবনুল মিয়া। সে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামের জার্মান প্রবাসী ইছরাব মিয়ার পুত্র। ইবনুলের কৃতিত্বপূর্ণ ফলাফলে বিশ্বের দরবারে হবিগঞ্জের মুখ উজ্জল হয়েছে। ইবনুলের কৃতিত্বপূর্ণ ফলাফলে জন্য জার্মান সরকার তাকে অভ্যর্থনা জানিয়েছে।
হাজী একরাম হোসেনের পুত্র ইছরাব মিয়া হবিগঞ্জ বৃন্দাবন কলেজের মেধাবী ছাত্র ছিলেন। ডিগ্রী পরীক্ষা শেষে প্রায় ৩০ বছর পূর্বে ইছরাব জার্মান চলে যান। তিনি জার্মানীর ফ্রাংফুট শহরের মেগডোনাল্স ইন্টারন্যাশনাল রেষ্টুরেন্টে এসিস্টেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তার একমাত্র পুত্র ইবনুল মিয়া জার্মানীর ফ্রাংফুটের ওপেন ভাগ স্কুল এন্ড কলেজে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে চতুর্থ স্থান লাভ করেন। ইবনুল তার কৃতিত্বপূর্ণ ফলাফলে গর্বিত। সে ডাক্তার হয়ে জার্মান ও বাংলাদেশের গরীব দুঃখীদের চিকিৎসা সেবা দিতে চায়। সে সকরে নিকট দোয়া ও আশির্বাদ প্রার্থী।
এদিকে ইবনুল এর উজ্জল ভবিষ্যত এর জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার পিতা ইছরাব মিয়া, মা পারভীন আক্তার, বোন শাকিলা বেগম, নানা শায়েস্তাগঞ্জের কদমতলী গ্রামের আব্দুল মন্নান মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com