সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

গোপায়ায় ট্রাক চাপায় ৩য় শ্রেণির ছাত্র নিহত

  • আপডেট টাইম রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ধুলিয়াখাল মিরপুর সড়কে সদর উপজেলার গোপায়া প্রাইমারী স্কুলের সামনে ঘাতক ট্রাকের চাপায় মুন্না মিয়া (৯) নামের এক ৩য় শ্রেণির ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ওই এলাকার সড়ক অবরোধ করে রাখে। নিহত মুন্না ওই গ্রামের দুবাই প্রবাসী বাচ্চুু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা গাড়ি থেকে পোস্টার আনতে যায় মুন্না। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুত্বর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় এক ঘন্টা দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়া হয়। সদর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com